1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৮৭ বার

কক্সবাজার সদরের ঝিংলজার ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ায় সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিঘাতে মোর্শেদ আলম (২২) নামের এক যুবক খুন হয়েছে।

২৬ জুন শনিবার বিকাল ৪টার দিকে ঘাটপাড়া বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলম ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র।

সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানিয়েছন, নিহত মোর্শেদ ও কোনার পাড়ার ফরিদুল আলমের পুত্র কফিল উদ্দীনের মধ্যে ঠাট্টার ছলে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে একজন অন্যজনকে ইয়াবা ব্যবসায়ী বলে তিরস্কার করেন। এই সামান্য বিষয়ে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ আলমকে ছুরিকাঘাত করেন কফিল উদ্দীন।

এতে গুরুতর জখম হয় মোর্শেদ আলমের। দ্রুত তাকে উদ্ধার করে লিংকরোডের মেরিন সিটি হাসপাতালে নেয় হয়। সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে নেয়ার পথে ডুলাহাজারা পর্যন্ত গেলে গাড়িতে মারা যান মোর্শেদ আলম।

ঝিংলজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানিয়েছেন, ঘটনার সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net