1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুকরি-মুকরিতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়া হবে: জ্যাকব এমপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

কুকরি-মুকরিতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়া হবে: জ্যাকব এমপি

খলিল উদ্দিন ফরিদ। ভোলা জেলা প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৩০ বার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুকরি-মুকরিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। শনিবার বিকালে ভোলার চরফ্যাসনে কুকরি-মুকরি, ঢালচর ও চর নিজাম ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণের টিন বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে ইতোমধ্যে কুকরি-মুকরিতে যোগাযোগ ও যাতায়াতের জন্য ইকোপার্ক, বন উৎপাদন ও গবেষণা কেন্দ্র, জেলেদের সমুদ্রে দিক নির্ণয়ে আধুনিক লাইটিং হাউজ, প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চলে জীব-বৈচিত্র্য রক্ষায় অভয়ারন্য, হরিণ প্রজনন কেন্দ্র ও সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে কুকুরি-মুকরি পর্যটন এলাকাকে জাতীয় গ্রীডের সাথে অন্তর্ভূক্ত করার কাজ চলছে।
জ্যাকব আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুকরি মুকরি। ১৯৭৩ সালে সাইক্লোনে ক্ষতিগ্রস্থ কুকরি মুকরিতে বঙ্গবন্ধু পরিদর্শনে এসে দ্বীপবাসীকে সুরক্ষায় বেড়ীবাধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকরা। তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। বর্তমান সরকারের আমলে বেড়ীবাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক জলোচ্ছাস থেকে রক্ষা পেয়েছেন কুকরি-মুকরি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, নির্বাহী অফিসার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদার, ঢালচর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আবুল কালাম মেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net