1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার

বিশিষ্ট শিল্পপতি তোফাজ্জল হোসেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। কোম্পানীর অন্যতম পরিচালক কাজী মাহমুদা জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের ২৮৪তম বোর্ড সভায় তাদের নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ব্যাংকিং ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃত ব্যক্তিত্ব এবং স্বনামধন্য শিল্প উদ্যোক্তা। ইতোপূর্বে তিনি এনসিসি ব্যাংক লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রতীক সিরামিকের চেয়ারম্যান এবং গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তোফাজ্জল হোসেন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক সদস্য এবং বিজিএমইএ-এর ব্যাংকিং এন্ড ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর দাতা সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাষ্টি বোর্ডের সদস্য। লেখক, গবেষক ও আলোচক হিসেবে সমধিক পরিচিত জনাব তোফাজ্জল হোসেন গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ষ্ট্রাটেজিক এন্ড পীস স্টাডিজ’ এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন।

ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান কোম্পানীর অন্যতম উদ্যোক্তা পরিচালক ও গার্মেন্টস এবং অটোমোবাইলসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তিনি তরঙ্গ কমপ্লেক্স, তাজ চিশতী প্রোপাটিজ এবং কানাডিয়ান সুয়েটারের পরিচালক। তিনি ব্যাংক-বীমা সেক্টরের অন্যতম উদ্যোক্তা ও ন্যাশনাল লাইফের অন্যতম উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মরহুম কে এম হাবীব জামানের সহধর্মীনী। কাজী মাহমুদা জামান ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম. এ পাশ করেন। পরবর্তীতে তিনি টি এন্ড টি কলেজ ও সিটি কলেজে অধ্যাপনা করেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌড়া গ্রামের বিশিষ্ট কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net