1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চেয়ারম্যান (অবঃ) সুবেদার আকতার আহমদ আর নেই, রবিবার দুপুর ২ টায় জানাযা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

চেয়ারম্যান (অবঃ) সুবেদার আকতার আহমদ আর নেই, রবিবার দুপুর ২ টায় জানাযা

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৭৬ বার

কক্সবাজার সদরের অভিবক্ত (১৯৮৫) পোকখালী ও ইসলামপুরের সাবেক চেয়ারম্যান (অবঃ) সুবেদার আকতার আহমদ (১১০) ইন্তেকাল করেছেন ইন্নালি
ল্লাহি… রাজেউন।

শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার সময় বার্ধক্যজনিত কারনে কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি সদরের ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নতুন অফিস মধ্যম নাপিতখালী গ্রামের মরহুম আবদুল করিম সিকদারের কনিষ্ট পুত্র।

তিনিই ছিলেন এলাকার প্রবীণ,দীর্ঘদেহি ও সাদা মনের মানুষ এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ হারুনর রশিদ, চকরিয়া কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর খানম,ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আকতারের গর্বিত পিতা। এছাড়া খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা ছৈয়দ আহমদের শশুর ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক রেজাউল করিম মনছুরের নানা।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও পাঁচ কন্যা সন্তানের জনক। তিনি নাপিতখালী উচ্চ বিদ্যালয়, ফুলছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্টাতা ও দীর্ঘদিন ধরে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

আগামীকাল রবিবার দুপুর ২ টায় ইউনিয়নের কৈলাসেরঘোনা জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা, ফুলছড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা বশির আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net