1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেত্রকোণায় ৫লক্ষাধিক টাকার ভারতীয় চা পাতা আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

নেত্রকোণায় ৫লক্ষাধিক টাকার ভারতীয় চা পাতা আটক

মুহা. জহিরুল ইসলাম অসীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৯৩ বার

নেত্রকোণা জেলার কলমাকান্দায় বিজিবির টহলে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) গণমাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১০ জুন) ভোর রাতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপি’র হাবিলদার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল ১১৭১ নং সীমান্ত পিলার এর নিকটে বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে ১,৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয় যার সর্বমোট সিজার মূল্য পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা।

তিনি আরো জানান, জব্দকৃত চা পাতার বিষয়ে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় জিডি করা হবে। উল্লেখ্য, কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net