1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে নির্মিত হল তথ্যচিত্র ‘কর্মঠ যুবক’ ও ‘নৈতিকতা’ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে নির্মিত হল তথ্যচিত্র ‘কর্মঠ যুবক’ ও ‘নৈতিকতা’

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩২৪ বার

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রামের উদ্যোগে নির্মিত হয়েছে জন সচেতনতামূলক দুইটি তথ্যচিত্র। এগুলো হল ‘কর্মঠ যুবক’ ও ‘নৈতিকতা’। অরিন্দম মুখার্জী বিংকুর প্রযোজনায় নির্মিত এ দুটি তথ্যচিত্র বর্তমানে এডিটিং প্যানেলে রয়েছে। শিগরিগই বিটিভি ঢাকা কেন্দ্র, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে এক যোগে এ দুইটি তথ্যচিত্র প্রচার করা হবে।

টিম রাহা আরাফ টিভির সদস্যদের সহযোগিতায় গত ২৮ মে চট্টগ্রাম নগরীর কৈবল্যধাম রেলওয়ে স্টেশনে ‘কর্মঠ যুবক’ এর দৃশ্য ধারণ করা হয়েছে। অন্যদিকে, ‘নৈতিকতা’ এর দৃশ্য ধারণ করা হয়েছে গত ২৯ মে নাসিরাবাদের একটি বাড়িতে।

দুইটি তথ্য চিত্রের চিত্রনাট্য লিখেছেন সৌম্য। চিত্রধারণে রয়েছেন গালিব। সার্বিক তত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য।

তথ্যচিত্র ‘কর্মঠ যুবক’ এর মূল কথা হচ্ছে- ‘সৎ এবং কর্মঠ যুবকদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আপনার আশেপাশে থাকা এ মানুষগুলোকে চিনে নিজের সাধ্যমত চেষ্টা করুন তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার। আসুন একটা খুশির সমাজ গড়ি।’

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, বিজয় চক্রবর্তী, ঋতুপর্ণা সেন গুপ্ত, ও মোহাম্মদ সাজ্জাদ।

অন্যদিকে, নৈতিকতা তথ্যচিত্রের মূল বাণী হচ্ছে- আমাদের আশেপাশে চোখ ফেললেই দেখা যায় অসামান্য সব নারী। যুগ যুগ ধরে নারীদের প্রতি হয়ে আসা সামাজিক শোষণ আর নয়। আসুন একটা সুন্দর সমাজ পুরুষ ও নারী উভয় মিলে একসাথে গড়ি।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- বনাননী শেখর রুদ্র, মোহাম্মদ আলী, শিপ্রা অর্থি, রাজিয়া সুলতানা রত্মা ও শাহিন আক্তার।

তথ্যচিত্র দুইটি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net