1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মীরসরাইয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৭৫ বার

মীরসরাইয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরবর্তীতে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরের অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা চত্ত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পক করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাহবুব রহমান রুহেল প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার উপস্থাপনায় সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮ জন প্রবীণ আওয়ামীলীগ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র নির্বাচনী এলাকার জন্য বরাদ্ধকৃত টেস্ট রিলিপ (টিআর) প্রকল্পের ৩০ লক্ষ টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ৪৯টি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net