1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালামনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

লালামনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪২১ বার

পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয় নিয়ে লালমনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ৩০ জুন দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীবৃন্দের উপস্থিতিতে কোনরূপ করারোপ ছাড়াই পৌর মেয়র মোঃ রেজাউল করিম স্বপন লালমনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। এতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৯ কোটি ৮৫ লক্ষ ৭১ হাজার ৩০৫ টাকা। পানি সরবরাহ খাতে ৮৫ লক্ষ ১৪ হাজার ৫৩৭ টাকা এবং উন্নয়ন খাতে ৩০ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা।
ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৯ কোটি ৫৩ লক্ষ ৬৫ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৮০ লক্ষ টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে ৩০ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার ১০৩ টাকা এবং বছর শেষে উদ্বৃত্ত ধরা হয়েছে রাজস্ব খাতে ৩২ লাখ ৬ হাজার ৩০৫ টাকা, পানি সরবরাহ খাতে ৫ লক্ষ ১৪ হাজার ৫৩৭ টাকা একং উন্নয়ন খাতে ১ লক্ষ ২৫ হাজার ৬২৪ টাকা।
নির্বাচিত হওয়ার পর ১০০ দিন অতিবাহিত করে প্রথম বাজেট ঘোষণাকালে মেয়র মোঃ রেজাউল করিম স্বপন তার উপরে আস্থা রাখতে পৌরবাসীকে আহ্বান জানান এবং পৌরসভার চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net