1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

লোহাগাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১, আহত ২

লোহাগাড়া প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৬০ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে; এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেকে প্রেরণ করেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পদুয়া বার আউলিয়া গেইট সংলগ্ন এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানা ও দোহাজারী হাইওয়ে পুলিশ।

নিহত মোটরসাইকেল আরোহী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছিদ্দিক আহমেদর পুত্র মোহাএম্মদ রিদুয়ান (২৮)। আহতরা হল একই এলাকার মনির আহমদের পুত্র মহিউদ্দিন (২৫) এবং আনু মিয়ার পুত্র বেলাল (২৪)

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিদুয়ান তার দুই বন্ধুকে নিয়ে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে এক আত্মীয়র বাড়িতে মোটরসাইকেল যোগে বেড়াতে যাচ্ছিল। চট্টগ্রাম অভিমুখে স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। বাকী দুই বন্ধুর কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেকে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের লাশ ও গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। বাসের চালক পালিয়ে যাওয়া তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net