1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ.লীগ সমর্থকদের মাঝে হামলার ঘটনায় পাল্টপাল্টি মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

আ.লীগ সমর্থকদের মাঝে হামলার ঘটনায় পাল্টপাল্টি মামলা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩২৯ বার

আ.লীগ সমর্থকদের মাঝে হামলার ঘটনায় পাল্টপাল্টি মামলা

নরসিংদীর মাধবদীতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
দুইজন গুলিবিদ্ধসহ হতাহতের ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাতে মাধবদী থানায় মামলা দুটি রেকর্ড করা হয়। এর মধ্যে সমাবেশ স্থলে হামলা ও গুলির ঘটনায় মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন সাবেক কমিশনার গুলিবিদ্ধ মো: জাকারিয়ার ভাই মো: আনোয়ার হোসেন।

এছাড়া একই ঘটনায় হামলা ও মারধরের অভিযোগ এনে মেয়র সমর্থক মোজাম্মেল মিয়া বাদী হয়ে সাবেক কমিনার আনোয়ার হোসেন, তার ভাই সাবেক কমিশনার গুলিবিদ্ধ জাকারিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অপর আরেকটি মামলা দায়ের করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে, গত ১৬ জুন রাতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের মাঝে হামলার ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net