ঢাকা   ০৬:১৭:৩৭ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

কক্সবাজারে ইয়াবা, নগদ টাকাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪৯৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে হেলাল উদ্দীন নামের এক যুবককে ৫০টি ইয়াবা ও নগদ ৪৫ হাজার টাকাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তার নিকট থেকে ব্যবহারের একটি এন্ড্রয়েড মোবাইল সেটও জব্দ করা হয়।

বুধবার (৩০ জুন) ২টার দিকে ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম শহরের খুরুশকুল রাস্তার মাথার এসকে টাওয়ারের পাশে কুলিং কর্ণার থেকে তাকে আটক করে।

আটক হেলাল উখিয়া উপজেলার থাইংখালী ইউপির সাবেক মেম্বার মোঃ হোছনের ছেলে।

সে রোহিঙ্গা ক্যাম্পে মুরগির ব্যবসা করে। ব্যবসার আড়ালে হেলাল ইয়াবা, জাল টাকাসহ রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি