1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে বিএনপি নেত্রী পারভীন কাউসার মুন্নিকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

কোম্পানীগঞ্জে বিএনপি নেত্রী পারভীন কাউসার মুন্নিকে সংবর্ধনা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩১৯ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশান কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্য এ্যাডভোকেট পারভীর কাউসার মুন্নিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম।

২৪জুন দুপুর ১২টায় নোয়াখালী-৫ আসন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে জাতীয়তাবাদী ফোরাম এই সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নব নির্বাচিত সদস্য পারভীন কাউসার মুন্নি, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সহ সভাপতি মমিনুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নূরুল আলম, বসুরহাট পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আক্তার, মিজানুর রহমান মিলন, আবদুল্লা খানসাব, নাজমুন নাহার রুপালী, আজগর হায়াত খান, আবদুর রাজ্জাক, আবু ছায়েদ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধিত বিএনপি নেত্রী এ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নি তাঁর বক্তব্যে বলেন, এ এলাকার মানুষ ব্যারিস্টার মওদুদ আহমদকে হারাননি, হারিয়েছেন একজন অভিভাবক ও প্রাখ্যাত আইনজীবীকে, বিএনপি হারিয়েছেন এক বর্ষিয়ান নেতাকে। প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ এর শূন্যতা শুধু বিএনপির নয়, দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক হিসেবে ও দেশনেত্রী বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আমি আপনাদের মেয়ে ,আপনাদের বোন ,এ এলাকায় আমার জন্মস্থান ,এ এলাকায় আমি বড় হয়েছি আমি আগামীতে আপনাদের পাশে থাকতে চাই।আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে নোয়াখালী-৫ আসনের ব্যারিস্টার মওদুদ আহমদ এর অসম্পূর্ন্ন কাজ সম্পন্ন করবো এবং দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়াবো তাই আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net