1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০৯ বার

স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাও. ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, সহ-সেক্রেটারী মাওলানা আল আমীন বিন হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি বীরমুক্তি মো. আবদুল মুত্তালিব, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাওলানা রাফিউল ইসলাম, সেক্রেটারী ওসমান গনি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি গাজী মো.ফাহিমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে করে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার আশংকা রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা। শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net