1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে মুজিববর্ষে ঘর পেল ৩৩জন ভূমিহীন ও গৃহহীন পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

তিতাসে মুজিববর্ষে ঘর পেল ৩৩জন ভূমিহীন ও গৃহহীন পরিবার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৩৪ বার

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে। আজ দ্বিতীয় ধাপে সারা দেশের জেলা ও উপজেলা নির্মিত নতুন ঘর পেল আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবার।

রবিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কার্যক্রমের উদ্বোধনের পর তিতাস উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার উপজেলার ৩৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তাস্তর করেন।

এসম উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসীন ভুইয়া, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, “মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ‘ক’ তালিকাভূক্ত দুই ধাপে মোট ৫২টি ঘর আসে তার মধ্যে গত ২৩ জানুয়ারি ২০২১ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ধাপ উদ্বোধনের পর প্রাথমিক পর্যায়ে ১২টি এবং আজ দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ৩৩টি পরিবারকে সরকারি খাস জমিতে পাকা বাড়ি নির্মিতি করা জায়গার দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর-বাড়ি পেয়ে সুবিধাভোগীরা আনন্দিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net