1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ৩ সন্তানের জননীকে নির্যাতন ও জোরপূর্বক তালাক দিতে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

তিতাসে ৩ সন্তানের জননীকে নির্যাতন ও জোরপূর্বক তালাক দিতে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪০৯ বার

কুমিল্লার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন মাছিমপুর গ্রামের আবুল হাশেমের মেয়ে ৩ সন্তানের জননী সালমা আক্তার (২৮) কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ জোরপূর্বক তালাক দিতে চাপসৃষ্টির অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী লোকমান খান (৩৫) ও তার পরিবারের বিরুদ্ধে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মোঃ আবুল হাশেম এর মেয়ের সাথে একই গ্রাামের মোশাররফ হোসেন শুক্কুরের ছেলে লোকমান খান এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় প্রায় ১৫ বছর পূর্বে, বিয়ের পরে সুন্দর ভাবেই চলছিলো তাদের দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। বড় মেয়ে সাদিয়া (১৪) মেজো ছেলে ইয়াছিন খান (৬) ও ছোট ছেলে ইয়ামিন খান (৪)। হঠাৎ এক বছর পূর্বে প্রবাসী লোকমান প্রথম স্ত্রীকে না জানিয়ে সুমি নামে এক মেয়েকে বিয়ে করে। এবং বিয়ের তিন মাস পরেই তাকে সৌদিআরবে নিয়ে যায় স্বামী লোকমাম। তরপর থেকে প্রথম স্ত্রী সালমার ও সন্তানদের জীবনে নেমে আসে দুঃখ দুর্দশা। পাষন্ড স্বামীর নির্দেশে সালমার উপর চলে শারীরিক ও পাশবিক নির্যাতন এবং দিচ্ছে না কোন খরচপাতি। মানুষের কাছে হাত পেতে ছেলে মেয়ের খাবার যোগার করছেন নির্যাতিত নারী সালমা।

এবিষয়ে সালমা আক্তার বলেন, আমার স্বামী আমাকে না জানিয়ে গত এক বছর আগে সুমি নামে এক মেয়েকে বিয়ে করে সৌদিআরবে নিয়ে যায়। তারপর থেকে আমার স্বামী আমাকে ও আমার ছেলে মেয়েদের কোন খোঁজখবর নিচ্ছে না এবং সংসার চালাতে টাকা পয়সা দিচ্ছে না। এছাড়াও আমার স্বামীর নির্দেশে আমার শশুর-শাশুরী ও দেবররা আমাকে মারপিট সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এবং এলাকার কিছু লোককে টাকা দিয়ে আমাকে জোরপূর্বক তালাক নিতে চাচ্ছে। আমি মরে গেলোও তালাক দিবো না, আমি এক স্বামীর পরিচয়ে বাচতে চাই।

এদিকে সালমার শশুর মোশাররফ হোসেন শুক্কর এর কাছে জানতে চাইলে, তিনি লোকমানের দ্বিতীয় বিয়ে কথা স্বীকার করে বলেন, লোকমানের স্ত্রীর সাথে আমাদের কোন বিরোধ নাই, আমিও চাই সংসারটি টিকে থাকোক। কিন্তু লোকমান যদি তার প্রথম স্ত্রীকে না রাখে আমাদের কিছু করার নাই।
এসময় সালমার বাড়িতে সাংবাদিকদের উপস্থিতি দেখে একাধিক নারী এসে জানান, সালমার তিনটি বাচ্চা আছে, আল্লাহ বাচিয়ে রাখলে বড় মেয়ে দুই এক বছরের মধ্যেই বিয়ে দিতে হবে। এই মুহুর্তে লোকমান তিনটি ছেলে মেয়ে রেখে সালমাকে ছেরে দিতে চায়। আমরা এর সঠিক বিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net