ঢাকা   ১১:৩০:৩২ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নোয়াখালীর প্রবাসীকে পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর সোনাইমুড়ির শামছুল হুদা নামে এক প্রবাসীকে পঞ্চগড়ে মিথ্যা ও হয়রানিমূলক মানব পাচার মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার ভাওরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী।

এ সময় ভুক্তভোগী বলেন, আমি দীর্ঘ ২৫ বছর সৌদি আরবে প্রবাসী হিসেবে আছি। আমি গত জানুয়ারি মাসে দেশে আসলে হঠাৎ শুনি আমার নামে একটি মানব পাচার আইনে মামলা হয়। পঞ্চগড় পিবিআই এর মাধ্যমে সোনাইমুড়ি থানা থেকে তদন্তে আসলে আমি প্রথম মামলার বিষয় অবগত হই। আমি জীবনে কখনো পঞ্চগড় জেলায় যাইনি এবং বাদী ও সাক্ষীদের কাউকে চিনিনা।
তিনি এ হয়রানীমূলক মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে হয়রানীকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি