ঢাকা   ০১:৩৭:৪৯ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে রিফাত হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। জানাগেছে, মঙ্গলবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তে এ নিহতের ঘটনা ঘটেছে। নিহত রিফাত ওই ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, রিফাত হোসেনসহ কয়েকজন ওই সীমান্তে ৮৬২ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় কোচবিহার জেলার ১৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এতে ঘটনাস্থলে রিফাত হোসেন গুলি বিদ্ধ হয়ে মারা যায়। লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকে। সকালে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। জগতবেড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল হোসেন জানান, নিহত রিফাত হোসেনের ছবি দেখে তার বাবা লাশ শনাক্ত করেন। ৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক নিহতের সত্যতা স্বীকার করে জানান, চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছে। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ ( বিজিবি ) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জানান, নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে। বিএসএফের সাথে বৈঠক এর প্রস্তুতি চলছে। ওই সময় বিস্তারিত জানানো হবে।
লাভলু শেখ লালমনিরহাট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি