https://www.dailyshamolbangla.com/
আমিন জুট মিলসের শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিল গেইটের সামনে শ্রমিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় শ্রমিকরা বলেন, আধুনিকায়ন করার কথা বলে বন্ধ করে দেওয়া পাটকল একবছর পেরিয়ে গেলেও চালু করা হয়নি। এছাড়া বেতন বকেয়া থাকায় শ্রমিকদের অনেকে অর্থকষ্টে জীবনযাপন করছেন।
এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অনেকদিন ধরে বেতন পাচ্ছেন না। এই পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
আমাদের দাবি, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হোক।
পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
গত বছরের ৩০ মে সরকারি এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। সেই সময় শ্রমিকদের সকল পাওনা পরিশোধ এবং মিলগুলোর আধুনিকায়ন করে দুইমাসের মধ্যে পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন পাটমন্ত্রী।