1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ইউপি নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত, আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

ভোলায় ইউপি নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত, আহত ৩

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৬৮ বার

ভোলার চরফ্যাসনে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে মনির(২৫) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় শিশু নারী সহ ৩ জন আহত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে।

সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ফুটবল ও পানির কল মার্কার সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।নিহত মনির(২৫) স্থানীয় বশিরউল্লাহ মিয়ার ছেলে । নিহত ও আহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে শুনেছি, তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি ।
এদিকে নির্বাচনের আগের দিন গতকাল নির্বাচনকে কেন্দ্র করে হাজারীগঞ্জ ৯নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্ধি প্রার্থী আমজাদ হোসেন (ফুটবল) এবং শাখাওয়াত হোসেন বাহার (সিলিং ফ্যান) প্রতিদ্বন্ধি দুই প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দু’গ্রুপের কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে পাঁচটি মটর সাইকেল। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আহতরা চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বলে জানাগেছে। রবিবার দুপুরের পর হাজারীগঞ্জ ৯নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্ধি প্রার্থী আমজাদ হোসেন (ফুটবল) এবং শাখাওয়াত হোসেন বাহার (সিলিং ফ্যান) এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে এঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net