1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৩০ বার

“বস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কারিতার এগ্রো-ইকোলজি প্রকল্প ও কাবিদাং এর যৌথ আয়োজনে মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্তরে র্যালীত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ, উপজেলা রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী, কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, মাঠ সহায়ক পলাশ চাকমাসহ প্রকল্পের বিভিন্ন পাড়া থেকে আগত ৫০ জন উন্নয়ন সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দূষিত বাতাস থেকে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি আমরা। যার ফলে অসুস্থ হয়ে পড়ছে পৃথিবীর মানবজাতি। এই মানব জাতিকে বাঁচাতে এখনই প্রয়োজন পরিবেশ সচেতনতা বাড়ানোর। গাছ রোপণের পাশাপাশি যাতে কারণে অকারণে গাছ নিধনও বন্ধ হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। বৃক্ষকে নিধনের হাত থেকে রক্ষা করতে পারলেই পরিবেশের টেকসই উন্নতি হবে।

আলোচনা সভা শেষে ৫০ জন উন্নয়ন সহযোগী সদস্যদের মাঝে লেবু, বেল ও পেয়ারার ২শ চারা গাছ বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net