1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে যুবকে পিটিয়ে হত্যা মামলায় কাউন্সিলর রাজু গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মীরসরাইয়ে যুবকে পিটিয়ে হত্যা মামলায় কাউন্সিলর রাজু গ্রেপ্তার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা॥
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৫৮ বার

মীরসরাইয়ে যুবকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী মীরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। যুবক আজিম হোসেন শাহাদাত হত্যা মামলায় রবিবার ভোর রাতে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁকে মীরসরাই থানা হাজতে রাখা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় নিহত আজিম হোসেনের বাবা আবদুল বাতেন মীরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু এবং মোঃ জাহেদ (৩২), মোঃ তারেক (২৮) ও মোঃ ফরিদ (২৮) নামের তাঁর তিন সহযোগীকে আসামি করে শনিবার রাত সাড়ে ১১টায় মীরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে ধরে এনে মীরসরাই পৌর সদরের কাউন্সিলর রাজুর মালিকানাধীন হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের ষষ্ঠ তলায় নিয়ে মোবাইল চুরির বিচারের নামে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এরপর শনিবার ভোরে যুবকের পিতা আবদুল বাতেনকে ডেকে মুমূর্ষ ছেলেসহ একটি গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে যেতে বলা হয়। পরে দাগনভূঞা উপজেলার হাছান গণিপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে মারা যান আজিম। নিহত আজিম হোসেন শাহাদাত মীরসরাই এসে ফার্ণিচারের দোকানে কাজ করতো।

এ ব্যাপারে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, নিহত যুবক আজিম হত্যা মামলার প্রধান আসামী মীরসরাই পৌরসভার কাউন্সিল শাখের ইসলাম রাজুকে চট্টগ্রামের একটি বাসা থেকে রবিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত অন্য আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net