ঢাকা   ০৫:১২:৩৭ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মীরসরাইয়ে ১৪ রোহিঙ্গা আটক

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার সুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গারা হলো- মোহাম্মদ রফিক (২০), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), কাশ্মীন আক্তার (৯), আজিদা (১৮), মো. জোবায়ের (২), শওকত আরা (১৯), দেলাওয়ার হোসেন (৭), জেসমিন (৩), মোঃ রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯) রমজান আলী (১২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তদন্ত হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, এই ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।
হেলাল উদ্দিন ফারুকী আরো বলেন, আটক হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলার যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় নামলে আনসার সদ্যসদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১৪ রোহিঙ্গার মধ্যে চারজন নারী, ছয়জন শিশু ও চারজন পুরুষ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকা এলাকায় আনসার বাহিনী সদ্যসরা সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে । ভাসানচর থেকে দালালের মাধ্যমে ট্রলার যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় এসেছেন এসব রোহিঙ্গারা। দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া উদ্দেশ্য ছিলো তাদের।

উল্লেখ্য যে এর আগে রবিবার (৩০ মে) ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ দশ রোহিঙ্গা ও তিন দালাল কে আটক করেছে মীরসরাই জোরারগঞ্জ থানা পুলিশ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি