1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

রংপুরে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে প্রেস ব্রিফিং

রংপুর ব্যুরোঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২২৫ বার

রংপুর জেলায় ভূমি সেবা সপ্তাহ (৬জুন’২১- ১০জুন’২১) পালন উপলক্ষে প্রেস ব্রিফিং আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শুকরিয়া পারভিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শাহনাজ বেগমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেওয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগনকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় ৬ জুন ২০২১ থেকে ১০ জুন পর্যন্ত রংপুর জেলাসহ দেশব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করবে। ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের নিমিত্ত ভূমি মালিকগণের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইনে শুনানীসহ সকল ধরণের ডিজিটাল ভূমি সেবা প্রদানের বিষয়গুলো ভূমি মালিকগণকে জানানোর জন্য পালিত হবে ভূমি সেবা সপ্তাহ।

রংপুর জেলায় অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম চলমান রয়েছে। অনলাইনে রংপুর জেলায় আপলোড যোগ্য মোট হোল্ডিং সংখ্যা আট লাখ ৯৩ হাজার ৭২৪টি। এর মধ্যে ৫৯ হাজার ৩৩১টি হোল্ডিং আপলোড সম্পন্ন হয়েছে। বর্তমানে আট লাখ ৩৪ হাজার ৩৯৩টি হোল্ডিং আপলোড অবশিষ্ট আছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net