1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান বেরুলিয়া খালে ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে- দূষিত হচ্ছে খালের পানি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাউজান বেরুলিয়া খালে ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে- দূষিত হচ্ছে খালের পানি

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৭০ বার

রাউজান বেরুলিয়া খালে মরা মুরগী, মুরগীর বিষ্টা সহ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হয়ে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। রাউজান বেরুলিয়া খালটি ডাবুয়া ইউনিয়ন থেকে শুরু হয়ে রাউজান পৌরসভার ৭, ৫, ৬ নং ওয়ার্ডের উপর দিয়ে আঁকা,বাঁকা হয়ে বিনাজুরী ইউনিয়নের উপর দিয়ে কাগতিয়া খালে হয়ে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর সাথে মিলিত হয়েছে। জোয়ার ভাটার এই খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে পৌরসভার ৭, ৫, ৬ নং ওয়ার্ড ও বিনাজুরী এলাকার শতাধিক কৃষকরা হাজার হাজার হেক্টর জমিতে বিভিন্ন শাক, সবজী ও ধান চাষ করে থাকেন।

উৎপাদিত বিভিন্ন শাক, সবজী ক্ষেত থেকে তোলে খালের পানিতে ধুয়ে গাড়ী করে ফকির হাট বাজার, কাগতিয়া বাজার সহ বিভিন্ন হাট- বাজারে বিক্রি করার জন্য কৃষকেরা নিয়ে যায়। স্থানীয়রা কৃষকেরা জানায়, বেশ কিছুদিন ধরে অসৎ কিছু লোক রাতের অন্ধকারে বেরুলিয়া খালের সাদেক এর ব্রিজের নিচে মরা মুরগী, মুরগীর বিষ্টা সহ বিভিন্ন মলায় আবর্জনা বস্তা ভরে নির্বিচারে ফেলে যাচ্ছে। কচুরি ফেনা আর বিভিন্ন ঘাস লতা-পাতা জন্মে অাবর্জনার বস্তা গুলো আটকিয়ে খালের পানি এবং পরিবেশ দূষিত হচ্ছে। বর্তমানে সাদেকের ব্রীজের উপর দিয়ে যে কোনো সুস্থ মানুষ পার হতে গেলে নাক চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে পার হতে হচ্ছে। সরজিমনে দেখা যায়, সাদেকের ব্রীজের পার্শ্বে সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়। করোনার কারনে স্কুল বন্ধ থাকায় স্কুলের ছাত্র-ছাত্রীরাসহ শিক্ষকরা এই দুর্গন্ধ থেকে মুক্ত আছে আপাতত। মলায় আবর্জনা থেকে বেরুলিয়া খালকে মুক্ত করতে রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজসহ রাউজানের সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় কৃষকেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net