1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন ঘোষণা ফটিকছড়ি : রাত ৮ টার পর পুরো চট্টগ্রাম দোকানপাট বন্ধের নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

লকডাউন ঘোষণা ফটিকছড়ি : রাত ৮ টার পর পুরো চট্টগ্রাম দোকানপাট বন্ধের নির্দেশ

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৭৭ বার

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির অনুষ্ঠিত মিটিংয়ে উক্ত সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রহমান। এসময়কাল সকাল ৬টা থেকে ১১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে এবং শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া আর সবকিছু বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন- আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া পুরো চট্টগ্রাম জুড়েই রাত ৮টার পর দোকানপাট/বিকিকিনি বন্ধ করতে হবে। পাশাপাশি সর্বস্তরের লোকজনকে চলাচল সিমিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলবার আহবান জানান তিনি।

এবিষয়ে ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি এক বিবৃতিতে বলেন-

‘আপামর জনসাধারণের সাময়িক কষ্ট হলেও মানুষের জীবনের মূল্য অনেক বেশী। তাই, এই লকডাউন নির্দেশনার কার্যকারিতা বাস্তবায়নে আমি ব্যবসায়ী, সিএনজি, রিক্সা চালক সহ সকল শ্রেণি-পেশার মানুষ ও এলাকার সকল জনগনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃংখলা বাহীনি মাঠে থাকবে। আমি গুরুত্ব সহকারে প্রচারের জন্য সকল সাংবাদিক ভাইদেরও সহযোগিতা কামনা করছি।’ উল্লেখ করেন সাংসদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net