1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে চাচা ভাতিজার সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

লাকসামে চাচা ভাতিজার সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২১৪ বার

কুমিল্লা লাকসামে বসত বাড়ীর বিরোধে জের ধরে চাচা ভাতিজার সংঘর্ষে শিশুসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
গত(২ জুন) বুধবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নে সাতঘর ইছাপুর গ্রামে কেরানির বাড়ীতে হামলা ঘটনা ঘটেছে। দুই পক্ষের হামলায় আহত ব্যক্তিদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষের স্বজনরা লাকসাম থানয় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন সাতঘর ইছাপুর গ্রামের নুর আহম্মদের(৭০) ছেলে আবদুল হালিম ও সেলিম মিয়ার সাথে প্রবাসী আবু তাহের ছেলে বাবলু ও মেহেদী হাসানের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২ জুন বুধবার নুর আহম্মদের ছেলে আবদুল হালিম ও সেলিম তাদের পৈতৃক ভিটায় ঘর নির্মাণ করার জন্য সীমানা নির্ধারন করেন। যাতায়াতের সীমানা না রেখে এ সময় প্রবাসী আবু তাহের ছেলে বাবলু ও মেহেদী ঘর নির্মাণে বাধা দেয়। এ ঘটনা নিয়ে দুপুরে দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে প্রবাসী আবু তাহের ছেলে বাবলু (২৮) ও মেহেদী হাসান (২১) চাকু দিয়ে চাচা নুর আহম্মদ (৭০)হাতে ও সেলিম মিয়ার ছেলে মোস্তাফিজ (১৪) পেটে আঘাত করেন এতে গুরুতর আহত হন তারা। তাদের আত্ম চিৎকারে ও রক্তাক্ত অবস্থায় দেখে স্বজনরা এগিয়ে আসলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আবদুল হালিমের ছেলে মেহারাজ(৫) ও মেয়ে সুমাইয়া(১৩) সহ অন্তত ৫ জন আহত হয়েছে। স্বজনরা আহত ব্যক্তিদেরকে লাকসাম হাসপাতালে ভর্তি করেন।

বুধবার রাতে এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া মুঠোফোনে বলেন, দুই পক্ষের লোকজন অভিযোগ করেছেন তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net