1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সংবাদিকঐক্য পরিষদ’ গঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সংবাদিকঐক্য পরিষদ’ গঠিত

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৮৬ বার

রাজশাহীতে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসন এবং পেশাগত স্বার্থে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টরেণ্টে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ‘রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়। এতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ), জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ (বিএমএসএফ) ১০টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী থেকে প্রকাশিত বিভিণ্ন পত্রিকার সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন। দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটি নিম্মরুপ।

দৈনিক উপচার পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম আহবায়ক, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজিবার রহমান যুগ্ম আহবায়ক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নীরো যুগ্ম আহবায়ক এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। আহবায়ক কমিটির অন্য সদস্যগণ হলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, রুরাল জার্নালিস্ট ফাউণ্ডেশনের রাজশাহী জেলা সভাপতি শাহিনুর রহমান সোনা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী জেলা সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমএ হাবিব জুয়েল, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রুরাল জার্নালিস্ট ফাউণ্ডেশনের রাজশাহী জেলা সেক্রেটারি আল আমিন, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো প্রধান সাগর নোমানী, দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, রাজশাহী সিটি প্রেক্লাবের ক্রীড়া সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net