ঢাকা   ০৬:৩৪:১৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

৮ জুন থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামী ৮ জুন থেকে ট্রেনের ২৫ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, এখন প্রতিটি ট্রেনে মােট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়।

আগামী ৮ জুন থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ আসন নিদিষ্ট কাউন্টারে বিক্রি করা হবে। বাকি ২৫ শতাংশ মােবাইল অ্যাপ ও অনলাইনে পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

তিনি বলেন, গত মঙ্গলবার (১ জুন) এ সংক্রান্ত ১ টি নির্দেশনা বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি