ঢাকা   ০৫:৪৩:৪২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লা-৫ উপ-নির্বাচন : আ’লীগের মনোনয়ন নিলেন মতিন খসরুর ভাই আবদুল মমিন ফেরদৌস

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩২৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেক আইনমন্ত্রী অডভোকেট আবদুল মতিন খসরুর শূন্য আসনের (কুমিল্লা-৫) উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মরহুমের ছোট ভাই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস। শুক্রবার সকালে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল মমিন ফেরদৌস পেশায় একজন আইনজীবী। তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক দুই বারের সভাপতি। এছাড়া, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের বর্তমান সভাপতি। কুমিল্লার আইনজীবীদের বৃহৎ একটি এলাকাভিত্তিক সংগঠন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে টানা সাত বছর দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, কুমিল্লা নগরীর অভিজাত শপিংমল ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স কাব ইন্টারন্যাশনাল কুমিল্লার সাবেক সভাপতি ও বাংলাদেশ-৩১৫ বি৩ এর বর্তমান কেবিনেট মেম্বার। তিনি আঞ্জুমানে মফিদুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের জড়িত রয়েছেন। বড় ভাই সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর বিশ্বস্থ সহযোগী হিসেবে দুই উপজেলার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এডভোকেট আবদুল মমিন ফেরদৌস ১৯৬১ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়াকালীন সময়ে রাজনৈতিক হাতেখড়ি হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম ও কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি শেষ করেন। কুমিল্লা আইন কলেজে পড়াকালীন সময়ে তিনি ভিপি নির্বাচিত হন।

পরবর্তীতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তাঁর বড় ভাই সদ্য প্রয়াত সাবেক আইনমন্ত্রী মরহুম আবদুল মতিন খসরু সুপ্রিম কোর্ট বারে যোগদান করার পর কুমিল্লার চেম্বারের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে তিনি অত্যন্ত সুনামের সাথে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।কুমিল্লা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক ট্রেজারার, সম্মিলিত আইনজীবী পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তাছাড়া, তিনি ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বড় ভাই আবদুল মতিন খসরুর নির্বাচন পরিচালনা কমিটির দুই উপজেলার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে বিজয় অর্জনে নেপথ্যে ব্যাপক ভূমিকা রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি