1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে সিএনজি ধর্মঘটের ঘোষণা পৌর মেয়র কাদের মির্জা'র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

কোম্পানীগঞ্জে সিএনজি ধর্মঘটের ঘোষণা পৌর মেয়র কাদের মির্জা’র

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৭২ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬ই জুন (বুধবার) সিএনজি ধর্মঘটের ঘোষণা দিয়েছে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।
১৪ই জুন সোমবার সকাল ৯টার সময় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দাড়িয়ে হ্যান্ড মাইকে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, “নোয়াখালীর এম পি একরামের চামচা নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) নির্দেশে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এডিশনাল এসপি শামীম, ওসি তদন্ত ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রবিউলের নেতৃত্বে এখানে তান্ডব চলছে।

আব্দুল কাদের মির্জা আরও বলেন, “প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা (প্রতিপক্ষ) তান্ডব চালাচ্ছে। তাদের একটি লোককেও প্রশাসন গ্রেফতার করেনি।
১৫ই জুন (মঙ্গলবার) বিকালের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে,অন্যথায় ধর্মঘট চলবে।

তিনি অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে আমার প্রতিপক্ষরা বাস – সি এন জি ভাংচুর ও লুটপাট করছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেনা।”
ধর্মঘটে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, একটা দিন একটু কষ্ট করেন।

বুধবারের ধর্মঘটে শুধু ব্যাটারিচালিত রিকশা চলবে,বাকী সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। কোনো বাস, সি এন জি বসুরহাট থেকে ছেড়ে যাবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net