1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইলসহ সর্বস্ব লুট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

খুটাখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইলসহ সর্বস্ব লুট

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৮১ বার

পুলিশ পরিচয়ে দুটি মোটরসাইকেল যোগে সশস্ত্র ডাকাতরা ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে নগদ টাকা, দামী তিনটি মোবাইল সেট লুটে নিয়েছে।

সোমবার রাত দেড়টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা সড়কে ঘটে এ ডাকাতির ঘটনা।

অভিযেগে জানা গেছে, এদিন রাতে বর্নিত এলাকার প্রবাসী জামাল উদ্দীনের পুত্র ডাম্পার চালক তৌহিদুল ইসলাম হেলপারসহ রাত দেড়টার দিকে নতুন মসজিদ এলাকায় গাড়ি রেখে বাড়ি ফিরছিলেন।

এসময় তক্তা ব্রীজ পার হয়ে সেগুন বাগিচা সড়কে পৌছঁলে ২ টি মোটর সাইকেল নিয়ে ৪ জন যুবক মাস্ক পরিহিত তাদের গতিরোধ করে।

একপর্যায়ে ডাকাতরা তাদেরকে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গালাগাল করে এত রাতে কোথায় যাওয়া হচ্ছে জিঙ্গাসা করে।

সে সাথে দুজনকে চড়-থাপ্পড় মেরে সারা শরীর হাতিয়ে নগদ টাকা, দামী তিনটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে মহাসড়ক হয়ে পালিয়ে যায়।

ডাকাতির স্বীকার তৌহিদুল ইসলাম জানান, এদিন রাতে নতুন মসজিদ এলাকায় গাড়ি রেখে বাসায় ফিরছিলাম। এসময় ৪ জন ডাকাত সেগুন বাগিচা সড়কে অবস্থান নেয়। এর পর ফিল্মি কায়দায় পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে আমাদের দু’জনকে জিম্মি করে ফেলে।

এসময় তারা চড় থাপ্পড় দিয়ে নগদ টাকা, তিনটি দামী মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনায় চকরিয়া থানায় মঙ্গলবার বিকেলে সাধারন ডায়রী (জিডি) করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকের মুহাম্মদ জুবায়ের সাধারন ডায়রীর কথা স্বীকার করে এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net