1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাকাত সন্দেহে উত্তেজিত গ্রামবাসী গনপিটুনিতে দুই জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ডাকাত সন্দেহে উত্তেজিত গ্রামবাসী গনপিটুনিতে দুই জন নিহত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৮৭ বার

নরসিংদীর বেলাবো উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে জুয়েল (২৬) এবং একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে নাদিম (২৮)।
এ সময় উত্তেজিত গ্রামবাসী তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা পুড়িয়ে দেয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে জুয়েলসহ চার থেকে পাঁচজনের একটি দল উপজেলার দড়িকান্দি এলাকায় সড়কে একটি সিএনজি অটোরিকশায় ডাকাতির চেষ্টা চালায়। এ সময় অটোরিকশার যাত্রীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ঘেরাও করে ফেলে। তিনজন পালিয়ে গেলেও দুজনকে ধরে ফেলেন তারা। পরে উত্তেজিত গ্রামবাসী তাদেরকে পিটুনি দেয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net