1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফিলিস্তিনকে অর্থ সহায়তা দিল স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন "তিতাস তাকওয়া ফাউন্ডেশন" - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

ফিলিস্তিনকে অর্থ সহায়তা দিল স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন”

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩০১ বার

ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা চালিয়ে পুরো দেশের অর্থনীতিকে অচল করে দিয়েছে ইজরায়েল। এই খারাপ সময়ে বিভিন্ন দেশের মতো বাংলাদেশও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। তেমনি ইজরায়েলের সহিংসতায় আহত ফিলিস্তিনের মানুষদের জন্য নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে কুমিল্লার স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন”। আর এ অর্থ সহায়তার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করল।

মঙ্গলবার (০১ জুন) সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহজালাল সরকার এর নেতৃত্বে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের একটি দল রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের হাতে নগদ ১লাখ ৬০০০০ হাজার টাকা তুলে দেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহজালাল সরকার বলেন, “শুধু একজন মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। বর্বরতা ও পাশবিকতা কে শুধু মন থেকে ঘৃণা করে ক্ষান্ত হওয়া নয় বরং যথাসাধ্য চেষ্টা, অর্থ সহায়তা ও পদক্ষেপ নেয়াই মানবিকতার দাবি। এরপর সিদ্ধান্ত নিলাম যে যতটুক পারি সাহায্য করব। ইনশাআল্লাহ আমার ডাকে সারা দিয়ে দেশ-বিদেশের অনকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারপর আমরা তাদের জন্য আমাদের এই সামান্যতম অর্থ সহায়তা প্রদান করি। আমাদের এই কাজ দেখে একজনও যদি আগ্রহী হয় এবং মজলুম ভাইয়েরা সহায়তা পায়, তাহলে তাই হবে আমাদের প্রশান্তি।”

এদিকে সহায়তা পেয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আমার দেশের জনগণের জন্য বাংলাদেশের মানুষ যে ভালবাসা দেখিয়েছে তা আমরা আগে কখনোই দেখিনি।আপনাদের দেয়া টাকা নিয়ে চিকিৎসা সরঞ্জামাদি কেনা হবে এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net