1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী হারুণ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার

বাঁশখালী হারুণ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৫০ বার

বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ ঐতিহ্যবাহী হারুণ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে হারুণ বাজারে এজেন্ট ব্যাংকের অফিসে ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসএভিপি ও বাঁশখালী শাখা প্রধান মুহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আনছুর আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী শাখার জুনিয়র অফিসার মুহাম্মদ জোবায়ের উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাঁশখালী শাখার জুনিয়র অফিসার মো. শাহাদাৎ হোসাইন, এজেন্ট ব্যাংকিং হারুণ বাজার আউটলেট ও এইচ.আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী মুহাম্মদ মনছুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দীন, মাও আব্দুল মাবুদ, মোস্তাফিজুর রহমান তালুকদার, মাও রিদুয়ান, ব্যবসায়ী জাহাঙ্গির আলম, কাজী শওকতুল ইসলাম, কাজী সাহাব উদ্দীন, ব্যবসায়ী মোসলেহ উদ্দিন, ছমুদুল হক, ইব্রাহিম মানিক, মাষ্টার আব্দুর রহিম প্রমূখ।

এ সময় অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এজেন্ট ব্যাংকিং সেবা ভূমিকা রাখবে। বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সেলফিন, এটিএম, সিআরএম সহ ডিজিটাল পদ্ধতিতে নিত্যনতুন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। তিনি এ গ্রাহকদেরকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net