1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৪৮ বার

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে সিপিবি ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

শনিবার (২৬ জুন) সকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকার রঙমহল চত্বরের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৈরী আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে জেলা সিপিবি, পৌর ইজিবাইক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইঞ্জিনচালিত ট্রলি ভ্যান টমটম শ্রমিক ইউনিয়ন এবং জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

জেলা সিপিবি সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী।

জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আবুল হাসেম মাস্টারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে জেলা সিপিবির সম্পাদকম-লীর সদস্য কমরেড সেলিম উদ্দিন খান, কমরেড সিরাজুল ইসলাম ছাত্তার, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম সৈয়দ, সাধারণ সম্পাদক আলমগীর ভূইয়া, টমটম শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, পৌর কমিটির সভাপতি দুলাল মিয়া, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা হাবিবুর রহমান হীরা, মোহাম্মদ সুমন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জালাল মিয়া।

বক্তাগণ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধ না করে একে যুগ ও বাস্তবসম্মত করার আহবান জানান। এছাড়া যদি বন্ধ করতে হয় তবে আমদানী, উৎপাদন বন্ধের কথা বলেন।

তারা শ্রমিকদের পেটে লাথি মারার মতো কাজ থেকে বিরত থাকার আহবান জানান।

কিশোরগঞ্জে করোনা সংক্রমণের ব্যাপক মাত্রার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ শ্রমিকদের প্রতি আসন্ন লকডাউন কঠোরভাবে মেনে চলার আহবান জানিয়ে বলেন, জীবনের জন্যই জীবিকা। আর জীবিকার জন্য আজকের এই লড়াই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জীবিকার আগে জীবনের গুরুত্বও সকলকে মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net