ঢাকা   ১২:৩০:৫৬ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

ভোলায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধি॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৭০৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার বাংলাবাজারে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) নামে এক এনজিও কর্মী মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা বাংলাবাজার এলাকার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃর্ধা বাড়ির জহিরুল আলমের ছেলে। সে লক্ষিপুর একটি এনজিওতে চাকরি করেন।

বাংলাবাজার পুলিশ (ফাঁড়ির) তদন্ত কেন্দ্রের ইন-চার্জ গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘নিহত নুরে আলম তার চাকরিতে যোগদান করতে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। পথে মধ্যে বাংলাবাজার বড় মোল্লা বাড়ির সামনে মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরে আলমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি