1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মসজিদের ভেতরে নামাজের সময় শিক্ষককে পিটিয়ে হত্যা!!! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মসজিদের ভেতরে নামাজের সময় শিক্ষককে পিটিয়ে হত্যা!!!

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৩২ বার

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদের ভিতরে নামাজের আগ মুহুর্তে পাখি মাস্টার (৫৫) নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। ১৯ জুন শনিবার বিকেল পাঁচটার দিকে আসরের নামাজের সময় পূব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫ টার দিকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যান পলাশবাড়ীয়া গ্রামের বাসিন্দা,এবং উক্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাখি মাস্টার। একই সময়ে গ্রামের প্রতিপক্ষ দলের মৃত ইসরাফিল মোল্লার ছেলে রবিউল মোল্লা এবং মৃত মুন্নাফ মোল্লার ছেলে বাঁশি মোল্লাসহ ঘাতকেরা মসজিদে প্রবেশ করে। এ সময় নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে পাখি মাস্টারকে পিছন থেকে জাপটে ধরে নিচে ফেলে দিয়ে মসজিদের ভিতরে থাকা কাঠের বাটাম দিয়ে বেদম প্রহার করে তারা।

এ অবস্থায় পার্শ্ববর্তী লোকজন দ্রুত ছুটে এলে ঘাতক রবিউল ও বাঁশি মোল্লাসহ তারা পালিয়ে যায়। পরে পাখি মাস্টারকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

২০ জুন রবিবার বিকেলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, এই হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার পিরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও হত্যা পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহ রাসেল,কামরুল ও সোহেল নামে তিনজনকে আটক করা হয়েছে।
পাখি মাস্টারের হত্যাকান্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, সেই সাথে এলাকার সর্বত্রে শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net