ঢাকা   ১০:৫০:৩১ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈত্য প্রবাহে কাঁপছে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি প্রদেশ

আরিফুর রহমান দিলু, দক্ষিণ আফ্রিকা থেকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দক্ষিণ আফ্রিকা শৈত্য প্রবাহের কারণে রীতিমতো জালের মতো ঢেকে গেছে দেশটি। সেই সাথে বিচ্ছিন্ন ভাবে তুষারপাতে কাঁপছে দেশটির কয়েকটি প্রদেশ। গত মে মাস থেকে শীত মৌসুম আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও গত এক সাপ্তাহ থেকে দেশটির বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা বিরামহীন ভাবে নামতে শুরু করেছে।

আবহাওয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার ৭২ শতাংশই চলতি সপ্তাহে ফারেনহাইট স্কেলে ১২ থেকে ১৬ ডিগ্রি তাপমাত্রায় বাস করতে বাধ্য টহচ্ছে। তাপমাত্রা অতটা কম না হলেও বাতাসের কারণে এমনটি অনুভূত হচ্ছে হিমশীতল।সেই সাথে বৃষ্টি ও বাতাসের কারণে জোহানেসবার্গের অবস্থাও ভয়াবহ।জোহানেসবার্গ এলাকায় তীব্র শৈত্য প্রবাহের কারণে ঘর থেকে বের হওয়া অত্যান্ত কঠিন হয়ে পড়েছে।

এছাড়া দেশটির ইস্টার্ন কেপ,ওয়েস্টার্ন কেপ,নর্থ ওয়েস্ট ও নদার্ণ কেপ প্রদেশের বেশ কিছু এলাকা সাদা হয়ে আছে তুষারপাতে।চোখ ঝলসে দেওয়ার মতো সাদা। আর শৈত্যপ্রবাহের কারণে শূন্যের অনেক নিচের তাপমাত্রা বোধ হচ্ছে।
মূল ধাক্কাটি যাচ্ছে দক্ষিণ আফ্রিকার পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রদেশ গুলোতে।শীতের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় শৈত্য প্রবাহের এমন তান্ডবের কারণে জনজীবন একেবারে থমকে দাঁড়িয়েছে।দক্ষিণ আফ্রিকা আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী শৈত্য প্রবাহ আগামী সাপ্তাহ জুড়ে চলবে।এই সময় মারাত্মক তুষারপাত ও বৃষ্টি সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে তীব্র শৈত্য প্রবাহের কারণে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি