1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে প্রতিপক্ষকে ফাসাঁতে স্ত্রীকে গলাকেটে হত্যা; আদালতে স্বামীর স্বীকারোক্তি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

শ্রীনগরে প্রতিপক্ষকে ফাসাঁতে স্ত্রীকে গলাকেটে হত্যা; আদালতে স্বামীর স্বীকারোক্তি

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২১৪ বার

শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ
স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। এ
ঘটনায় মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে স্বামী স্বীকারোক্তিমূলক
জবান বন্দি দিয়েছে বলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে
জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ। শুক্রবার বিকেল সারে ৪
টায় শ্রীনগর থানায় এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর
সার্কেল) মোঃ আসাদুজ্জামান, শ্রীনগর থানার অফিসার
ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা, ওসি হেলাল
উদ্দিন(তদন্ত), মোঃ আজগর (অপারেশন)।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার
দিকে উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার
বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ
স্ত্রী পারভীন আক্তার (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করে।
এঘটনায় পুলিশ পারভীন আক্তারের স্বামী অহিদ মুন্সী (৩৮)
কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মুন্সীগঞ্জ বিজ্ঞ
আদালতে প্রেরন করলে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দেয়।
পারভীন আক্তার ও অহিদ মুন্সী দম্পতির সম্পা(১৬), মিম(৮),
জান্নাত(৪) নামে ৩ মেয়ে ও ইয়াসিন (১২) নামে ১ ছেলে
রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার গত শুক্রবার বিয়ে হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net