1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইসিএপিপি’র সদস্য হলেন মোমিন মেহেদী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

আইসিএপিপি’র সদস্য হলেন মোমিন মেহেদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৪৮ বার

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস আইসিএপিপি’র সদস্য হয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। সংগঠনটির কো-চেয়ারম্যান চুং ইউই ইয়ং-এর আহবানের ভিত্তিতে তিনি আবেদন করলে ৮ জুলাই তাকে সদস্য করা হয়।

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলসমূহ ও নেতৃবৃন্দের এই সংগঠনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মোমিন মেহেদীর রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৯৫ সালে স্কুল সংগঠক হিসেবে বৃহৎ ছাত্র সংগঠনের নেতৃত্বে আসার মধ্য দিয়ে। একই সময় তিনি দৈনিক ইত্তেফাক, ইনকিলাবসহ বিভিন্ন দৈনিকে নিয়মিত লেখালেখি শুরু করেন। ময়মনসিংহে জন্মগ্রহণ করলেও পৈত্রিক নিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে কাটে তাঁর কৈশোরের দিনগুলো। ১৯৯৯ সালে বরিশালের স্থানিয় দৈনিক দক্ষিণাঞ্চলে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৪ সালে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক হন।

লেখালেখির পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে অবিরাম মোমিন মেহেদী ছিলেন রাজপথের আন্দোলন-সংগ্রামে। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকার আন্দোলন জোটের সভাপতি ও বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা কালে ডাকসু নির্বাচন, শিক্ষার্থীদের বিনামূল্যে প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত অধ্যায়ণের ব্যবস্থার দাবিতেও তিনি ছিলেন সরব আন্দোলনে। ২০০৬ সালে ষড়যন্ত্রকারীদের মিথ্যে মামলায় গ্রেফতার হন।

২০১২ সালের ৩০ ডিসেম্বর তাঁর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। সারাদেশে ১৫৭ টি শাখা কমিটি গঠনসহ সকল শর্ত পূরণ করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেন। আত্মাপ্রকাশের পর থেকে তাঁর নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবি গণ অধিকার আদায়ের জন্য রাজপথে সরব ছিলো আন্দোলন সংগ্রামে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net