1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় বন্য হাতির তাণ্ডবে দোকান ও গোয়াল ঘর ভাঙচুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আনোয়ারায় বন্য হাতির তাণ্ডবে দোকান ও গোয়াল ঘর ভাঙচুর

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৮০ বার

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দেয়াং পাহাড় সংলগ্ন গুয়াপঞ্চক গ্রামে বন্য হাতি তাণ্ডব চালিয়ে মুদির দোকান ও গোয়াল ঘর ভাঙচুর করেছে
অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১দিকে পাহাড় থেকে বন্য হাতি লোকালয়ে নেমে এসব তাণ্ডব চালায় বলে জানা গেছে।
এই সময় বন্য হাতি গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদউল্যা পাড়া এলাকার আবদুর রাজ্জাকের মুদির দোকানের দেয়াল ভেঙ্গে চাল,ডাল ও আলুর বস্তা বের করে রাস্তায় নিয়ে নষ্ট করে ফেলে। একই রাতে গুয়াপঞ্চক গ্রামের মাওলানা জালাল উদ্দীনের বাড়ির মোঃ আলী আকবরের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে গোয়াল ঘরে ডুকে পড়ে বন্যহাতি।এই সময় এলাকাবাসীর সহযোগিতায় রক্ষা পেল গোয়াল ঘরের গরুগুলো।প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ১১টার দিকে দুইটি বন্য হাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে।এলাকার বিভিন্ন স্থানে কলা গাছ খেয়ে এবং গাছপালা ভেঙ্গে ফেলে।পরে আবদুর রজ্জাকের মুদির দোকান ভেঙ্গে জিনিসপত্র নষ্ট করে।স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ জানান, গতরাতে বন্যহাতি তাণ্ডব চালিয়ে আমাদের এলাকার গরীব মুদির দোকানী আবদুর রাজ্জাকের দোকান ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে।এর আগে কয়েকবার এর দোকান ভাংচুর করেছে।আমি বনবিভাগ,উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং জনপ্রতিনিধিদের প্রতি বিনীত অনুরোধ জানায় গরীব আবদুর রাজ্জাককে যেন যথা উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করে দেন।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাতির তাণ্ডবের চিহ্ন। গোয়াল ঘরের দেয়াল , দোকানের আসবাবপত্র ভেঙে তছনছ করেছে হাতি। নষ্ট হয়েছে দোকানের বেশ কিছু মালামাল।
জানতে চাইলে বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন, হঠাৎ লোকালয়ে বন্য হাতি নেমে আসার আতংকে এলাকার লোকজনের ঘুম নেই।আজ এই বাড়ি তো কাল ওই বাড়িতে হানা দিচ্ছে হাতি। গত রাতেও দোকান ও গোয়াল ঘর ভাংচুর করেছে। লোকজনের কষ্টের শেষ নেই।
এসব বন্য হাতি আনোয়ারা দেয়াং পাহাড় সংলগ্ন এলাকায় বৈরাগ,মহাদেবপুর,পশ্চিমচাল,ছিরাবটতলীসহ বিভিন্ন স্থানে বেশ দীর্ঘ সময় ধরে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে চলছে।কয়েক বছরে আনোয়ারা উপজেলায় হাতির তাণ্ডবে প্রাণ গিয়েছে অনেক লোকের। এসবের সঠিক কোন সমাধান বা প্রতিকার না পাওয়ায় আতঙ্কে রাত যাপন করতে হচ্ছে এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net