1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা মেডিকেলে ওয়ার্ড মাস্টারের হাতে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

কুমিল্লা মেডিকেলে ওয়ার্ড মাস্টারের হাতে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৭৭ বার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে অমিত মজুমদার নামে এক সাংবাদিকে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহে গেলে সেখানে তাকে মারপিট ও লাঞ্ছিত করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আক্তার হোসেন।

সোমবার (৫ জুলাই) বিকেলে মেডিকেল কলেজের আঙিনায় স্থাপিত করোনা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.রেজাউল করিম।

আহত সাংবাদিক অমিত জানান, সোমবার বিকেলে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যান। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক থেকে অনুমতি নিয়ে তিনি করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলে ওয়ার্ড মাস্টার আক্তার প্রথমে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এক পর্যায়ে তাকে মারপিট করেন ওই ওয়ার্ড মাস্টার। এ সময় তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে উপস্থিত আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ার্ড মাস্টার আক্তার ওই হাসপাতালে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। গত কয়েক মাস আগেও সংবাদ সংগ্রহে গেলে তিনি কুমিল্লার আরেক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু এরপরও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি হাসপতাল কর্তৃপক্ষ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তার হোসেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ওই সাংবাদিককে ছবি না তুলে হাসপাতাল থেকে চলে যেতে বলেছি। এর বেশি কিছু নয়।

এ প্রসঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.রেজাউল করিম বলেন, অনাকাঙ্খিত যে ঘটনাটি ঘটেছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এরপরও ঘটনাটি তদন্ত করে ওয়ার্ড মাস্টার আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net