1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর বৃহত্তর ৬ নং ওয়ার্ডে এবার মেম্বার প্রার্থী হচ্ছেন শাহাব উদ্দীন আরমান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

খুটাখালীর বৃহত্তর ৬ নং ওয়ার্ডে এবার মেম্বার প্রার্থী হচ্ছেন শাহাব উদ্দীন আরমান

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৯০৪ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বৃহত্তর ৬ নং ওয়ার্ডে এবার মেম্বার প্রার্থীর ঘোষনা দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক মাওলানা শাহাব উদ্দীন আরমান।

তিনি বর্নিত ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের মরহুম মতিউর রহমানের পুত্র ও পেশায় আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক।

শুক্রবার বাদে জুমা দোয়া ও মুনাজাতের মাধ্যমে তিনি মেম্বার প্রার্থীর ঘোষনা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এক প্রশ্নের জবাবে মেম্বার প্রার্থী মাওলানা শাহাব উদ্দীন আরমান বলেন, খুটাখালী ইউনিয়নের সর্ববৃহত্তম ৬ নং ওয়ার্ড, রয়েছে ৮ টি গ্রাম বা মহল্লা। তৎমধ্যে পূর্বপাড়া, ফরেষ্ট অফিস পাড়া,জয়নগর পাড়া, দরগাহ পাড়া, জঙ্গল খুটাখালী, চড়িবিল, সেগুনবাগিচা, কালাপাড়া। মুসলিম ও অনন্য সম্প্রদায় মিলে প্রায় সাড়ে তিন হাজারের অধিক ভোটার ও ১৫ হাজার মানুষের বসবাস।

এছাড়া আমার ওয়ার্ডের আওতাধিন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, হাজী বদিউজ্জামান সরকারী প্রাথমিক বিদ্যালয়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয়, খুটাখালী বনবিট কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস নির্মানাধিন, যাত্রী ছাউনী, অগ্রনীসহ ৫ টি ব্যাংক, কমিউনিটি হাসপাতাল, সেগুনবাগিচা আজিজুল উলুম মাদ্রাসাসহ ৪ টি নূরানী মাদ্রাসা,২টি হাফেজ খানা,১৭টি মসজিদ ও অসংখ্য ফোরকানিয়া মকতব ছাড়াও হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্বশ্মানসহ বহু ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে।

এ ওয়ার্ডের সু-বিশাল বনভূমি ও সামাজিক বনায়ন়, বিশেষ করে পূর্বপাড়া সড়ক পার্বত্য অঞ্চলের সাথে সংযুক্ত হ‌ওয়ায় নানামুখী ব্যবসা বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রয়েছে।

সম্ভাবনাময়ী খুটাখালী ৬ নং ওয়ার্ডকে আরো সুসংগঠিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net