ঢাকা   ০৮:১৯:১৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

চট্টগ্রামের পাহাড়তলীতে কোভিড-১৯ টিকা নিবন্ধন কেন্দ্র উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৯৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘শেখ হাসিনার উপহার, করোনা ভ্যাকসিন জনতার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চট্টগ্রামের পাহাড়তলীতে “ইউরোপিয়ান ক্লাব” সংলগ্ন “শহীদ হেলাল স্মৃতি সংসদ” এর আয়োজনে উদ্ভোধন করা হয় কোভিড-১৯ টিকা নিবন্ধন কেন্দ্র।

রবিবার চটগ্রাম মহানগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু’র সঞ্চালনায় এবং ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হাসেম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও বিশিষ্ট জনস্বাস্থ বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। সকলের উপস্থিতিতে কোভিড-১৯ টিকা কেন্দ্রটির শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী।

উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ এই নিবন্ধন কেন্দ্রের উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে, এভাবেই তরুন সমাজকে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য উৎসাহিত করেন।

ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সম্পর্কে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু বলেন, ” মাননীয় শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশনায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ এই কোভিড-১৯ টিকা, সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সাধারণ ও অসহায় মানুষের কাছে অচিরেই পৌছে দেওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য।”


উল্লেখ্য যে, উক্ত কোভিড-১৯ টিকা নিবন্ধন কেন্দ্রের মাধ্যমে টিকার নিবন্ধন করার পর, নির্ধারিত তারিখে টিকা গ্রহন করার জন্য প্রয়োজনীয় পরিবহনের যথাযথ ব্যবস্থা গ্রহন করে রাখা হয়েছে এই হেলাল স্মৃতি সংসদের পক্ষ থেকে। স্বেচ্ছাসেবক হিসেবে থাকছে একঝাক তরুন তরুনী।

টিকা নিবন্ধন কেন্দ্র উদ্ভোদনের সময় সেখানে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মিন্টু, আবুল কাশেম, দিদার হোসেন, মোঃ সেলিম, শহীদ হেলাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ও সংগঠনের সদস্য রনি হোসেন, অভিলাশ , বিপ্লব , সয়ন , সাইফুল ইসলাম সুমন, মোঃ সুমন, অপূর্ব।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রলীগ নেতা দিদার হোসেন, শরীফ উদ্দিন সোহাগ, মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, তাহমিদ ইসলাম গৌরব, ইরফান খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি