ঢাকা   ০৩:৪০:২৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

চামড়া নিয়ে চরম বিপাকে বিক্রেতারা

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪০১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী বাজার চামড়ার হাটে ঈদ পরবর্তী বেচাকেনায় এবার প্রচুর চামড়ার আমদানি এবং বহিরাগত ক্রেতাদের আগমন ঘটলেও তারা চামড়ার মূল্য অনেক কম হাকছে। ফলে বিক্রেতারা সঠিক মূল্য না পাওয়ায় তারা চামড়া বিক্রি করতে না পেরে চরম বিপাকে পড়েছে।

জানা গেছে, শুধু উত্তরাঞ্চল নয় রাজধানী ঢাকা থেকে ট্যানারি, আড়ৎদার, বিভিন্ন লেদার কো¤পানির প্রতিনিধি ও ছোট-বড় ক্রেতাসহ চামড়া শিল্পের সাথে স¤পৃক্তরা পলাশবাড়ির হাটটিতে চামড়া কিনতে আসেন। হাটে গোটা বছর চামড়া কেনাবেচা হলেও বিশেষ করে বছরের দুই ঈদে হাটটিতে গাইবান্ধা জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিক্রেতারা এই হাটে আসে চামড়া বিক্রি করতে। উত্তরাঞ্চলের অন্যতম চামড়া কেনাবেচার এই হাটটি সপ্তাহের প্রতি শনি ও বুধবার বসলেও বর্তমানে শুধু বুধবার করে চলে চামড়া কেনাবেচা।

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পলাশবাড়ীর এই চামড়ার হাট ঈদ পরবর্তী বুধবার প্রথম হাটে ক্রেতা থাকলেও চামড়ার মূল্য অনেক কম হাকায় বিক্রেতারা সঠিক মূল্য পাচ্ছেন না। হাটের ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, গত বছরের মত এবারও কোরবানির পশুর চামড়ার দরপতন এবং করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ থাকায় হাটের বেচাকেনা জমে উঠেনি।

তদুপরি পরিবহন সংকটের কারণেও ক্রেতারা চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছে কম। বিক্রেতাদের সুত্রে আরও জানা গেছে, সরকার নির্ধারিত গরুর চামড়া প্রতি ফুট ৪০ থেকে ৪৫ টাকা ও ছাগলের চামড়া ১৭ টাকা দরে কেনা হচ্ছে না। বরং পিস হিসেবে চামড়া বেচাকেনা হতে দেখা গেছে। এতে ব্যবসায়ীরা বিপাকে পড়েছে।

এছাড়া লবণ দিয়ে সংরক্ষণ ও শ্রমিকের খরচ মিলে প্রতিটি গরুর চামড়ায় ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা খরচ হয়। সেই চামড়া বাজারে ব্যাপারীরা ৪৫০ টাকা করে মূল্য হাকছেন। এই দামে চামড়া বিক্রি করলে প্রতিটা চামড়ায় ১৫০ টাকার বেশি লোকসান হবে। আবার চামড়া বাড়িতে ফিরিয়ে নিলেও খরচ আরও বাড়বে।এতে সুযোগ বুঝে কৌশলী ক্রেতারা কম দাম হাকায় বিক্রেতাদের চামড়ার সঠিক মূল্য না পাওয়ার আশংকায় রয়েছে।

এব্যাপারে হাট ইজারাদার জানান, এবার হাটে চামড়ার আমদানি ভালো হলেও দাম ছিল অনেক কম। তবে গত ঈদের তুলনায় এবার হাটে অর্ধেকেরও কম চামড়া আমদানী হয় বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি