1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বাস চালক ও হেলপারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা

তিতাসে বাস চালক ও হেলপারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৮৬ বার

তিতাসে বাস-পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার বাস পরিবহন শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেন। প্রত্যেককে উপহার হিসেবে চাল, ডাল, তেল ও লবন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ও সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ সেতারু উজ্জামান প্রমূখ।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন। আপনাদের মাঝে সেগুলো বিতরণ করা হলো।

উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, করোনার মহামারীতে সংক্রমণ রোধে দেশের সকল সেক্টরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। পরিবহন শ্রমিকরা পরিবার নিয়ে যাতে কষ্টে না থাকে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে শ্রমিকদের জন্য এ খাদ্য সহায়তা প্রদান করলো। যদি সমস্যা হয় তাহলে পুনরায় তাদেরকে সহায়তা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net