1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও স্থানীয় প্রশাসনের নিকট জীবন ও সম্পদ রক্ষার দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২  লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও স্থানীয় প্রশাসনের নিকট জীবন ও সম্পদ রক্ষার দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪০২ বার

দিনাজপুরের বিরলে ১ একর ৫১ শতাংশ জমিজোবর দখলের জন্য ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে অসহায়় পরিবারের সদস্যদের খুন-জখম, হত্যা ও লাশ গুমের হুমকি দিচ্ছে আত্বীয়রা । প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগি পরিবার।

১৫ জুলাই বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনের কনফারেন্স রুমে বিরল উপজেলার গগনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী আরেফা বেওয়া উপরোক্ত অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন । লিখিত বক্তব্যে তিনি বলেন, বিরল উপজেলার গগনপুর মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগের মোট ১ একর ৬৩৫০ শতাংশ জমি পৈত্রিক সুত্রে ২৬৪৭ ২৮/০৪/৮২ বন্ঠকনামা দলিলমুলে প্রাপ্তহন তার স্বামী যার মধ্যে দশমিক ১২৫০ শতক জমি বিক্রয় করেন । এরপরে উল্লেখিত জমির মালিক হিসেবে জীবদ্দশায় আমার স্বামী আলাউদ্দিন আর কোনো জমি বিক্রয় করেননি । স্বামীর মৃত্যু পর হতে আমরা বাকি জমিতে শান্তিতে ভোগদখল করে আসছিলাম।

লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের জন্য হঠাক করেই তার ভাতিজা মোঃ এনামুল হক মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ শাহ আলম,মো: আব্দুল মজিদ মোঃ তৈমুর আলী, মো: মকবুল হোসেন,মোঃ রায়হান ও নাতি মোহাম্মদ রোস্তম আলী সন্ত্রাসী ভাড়া করে পেশি শক্তির জোরে আমাদেরকে সম্পত্তি হতে বেদখলের অপচেষ্টা শুরু করেছে । তারা প্রতিনিয়ত নিজে এবং ভাড়াটে সন্ত্রাসী দ্বারা খুন জখম, হত্যা করে লাশ গুমের হুমকি দিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি । এব্যাপারে বিরল থানায় গত ৭/৭/২১ ইং তারিখে উল্লেখিত অপরাধিদের নাম উল্লেখ করে একটি জিডি করা হয়েছে,যার নং ২৮০ তাং ৭/৭/২১ইং।

সংবাদ সম্মেলনে বৃদ্ধ আরেফা বেওয়া প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও স্থানীয় প্রশাসনের কাছে তার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম তহমিনা বেগম আরেফা বেওয়া ও ফরিদ উদ্দিন। আয়োজিত সংবাদ সম্মেলনে আরেফা বেওয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্র শফিকুল ইসলাম ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net