1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারত সীমান্তে বাংলাদেশী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভারত সীমান্তে বাংলাদেশী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৮৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর বাংলাদেশ-ভারত সীমান্তে পাশ্ববর্তী মতিয়াতলী গ্রামের সিরাজ মিয়ার ছেলে বেলাল হোসেনের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিএসএফ। রবিবার (১১ জুলাই) সকালে ভারতীয় সীমান্তে যুবকের গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে খবর দেয় বিজিবি। সীমান্ত পিলার থেকে পূর্বে ২৫ গজ ভেতরে ভারত সীমান্তে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। এই নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক হলেও লাশ গ্রহণ করতে রাজি হয়নি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক উগ্যজাই মারমা জানান, মরদেহের খবর পেয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশরা ঘটনাস্থলে যায়। প্রথমে বিএসএফ মরদেহটি বিজিবিকে নিয়ে যাওয়ার অনুরোধ করে। কিন্তু আইনী প্রক্রিয়া ছাড়া লাশ গ্রহণে আপত্তি জানায় বিজিবি। পরবর্তীতে পতাকা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করবে বলে সিদ্ধান্ত হয় । নিহত বেলাল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে মাদক মামলায় কারাগার থেকে বের হয় সে। আইনী প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ পুলিশ লাশ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net