1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বসতঘর থেকে ২০টি সাপের বাচ্চা ও মা সাপ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মাগুরার শ্রীপুরে বসতঘর থেকে ২০টি সাপের বাচ্চা ও মা সাপ উদ্ধার

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৪৯ বার

মাগুরার শ্রীপুরে একটি বসতঘর থেকে ২০টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ মা গোখরা সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
১৪ জুলাই বুধবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের কানাই কান্তি নন্দীর বসতঘর থেকে এ বিষধর সাপ ও বাচ্চা উদ্ধার করা হয়।

কানাই কান্তি নন্দী বলেন, “আগে ঘরটি গোয়ালঘর হিসেবে ব্যবহার করা হলেও এখন পেয়াজ রাখার জন্য ঘরটি ব্যবহার করছি। ঘরের বাহিরে গত ৩ দিন ধরে গোখরা সাপের বাচ্চা চলাচল করতে দেখি। তাৎক্ষণিকভাবে আমি স্থানীয়দের সহযোগিতায় সাপের বাচ্চা ৩টি মেরে ফেলি। কিন্তু সন্দেহ হয় যে বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এমন সন্দেহ থেকেই বুধবার সন্ধ্যায় স্হানীয় লোকজন এবং সাপুড়ে নিয়ে ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করি। এর পরপরই মেঝে থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক বিষধর গোখরা সাপের বাচ্চা। ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হলে চোঁখে পড়ে বড় সাপের খোলস, মোট ২০টি বাচ্চা পাওয়া যায়। পরে স্থানীয় সাপুড়ে আবেদ আলী চেষ্টা চালিয়ে মা সাপকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়।”

এ ঘটনার পর থেকেই ওই এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে বলে জানান কানাই কান্তি নন্দী।

সাপুড়ে আবেদ আলী বলেন, উদ্ধার হওয়া বিষধর মা সাপটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা। সাপটি গোখরা জাতের। গোখরা সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি ডিমের আশে পাশে অবস্হান করে। বিষধর এই জাতের সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net