1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৫৫ বার

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে দিনটি পালিত হয়েছে।
২৭ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ আলিনুর মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি এরশাদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ শফিকুজ্জামান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্ণেলসহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সফলতা কামনায় ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম কর্মী হাফেজ আব্দুর রশিদ মোল্লা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net